মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর গ্রেন্ড রিভার ভিউ হোটেলে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ প্রতিদিনের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, হেকস-ইপার’র প্রোজেক্ট ম্যানেজার ইশরাত জাহান বিজু।
প্রসঙ্গত, গত ২৭ জুন এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এবং হেকস-ইপার’র যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে মিডিয়ার ভূমিকা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বর্তমান প্রেক্ষাপট, সংবাদ প্রতিবেদনের ধারণা, সংবাদ প্রচার কাঠামো এবং মিডিয়ায় উন্নয়ন সাংবাদিকতার প্রভাব বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin