সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বুধবার সিভিল সার্জন কার্যালয় চত্বরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-উদ্বোধন করেন। পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় হতে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’- এ প্রাতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন।

সভায় জানানো হয়, পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা হতে হত দরিদ্র্যদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হবে। তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক বার্তা প্রচার এবং আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক মা সমাবেশ এবং ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষয়ে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সপ্তম দিন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুষ্টি সপ্তাহ উদ্যাপনের কর্মসূচি শেষ হবে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin