নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় রাসিক ২৭ নং ওয়ার্ড এর বালিয়াপুকুর বিদ্যানিকেতন স্কুল কক্ষে সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব।
অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরীকা খান, বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম, বালিয়াপুকুর বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, ও সমাজসেবক আব্দুল হান্নানসহ স্থানীয় সরকারের অন্যন্য প্রতিনিধিগণ।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়ার পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। সেইসাথে ধর্মীয় শিক্ষার জন্য ইতোমধ্যে তাদের জন্য আলাদা মাদ্রাসা স্থাপন করেছেন বলে জানান প্রধান অতিথি। হিজড়া সন্তানদের অবহেলা না পরিবারের সাথে রেখে মানুষের মত মানুষ করার জন্য অভিভাবকদের পরামর্শ দেন। সেইসাথে সমাজের মানুষকে দৃষ্টি ভঙ্গি বদলিয়ে তাদের মানুষ ভেবে কর্মসংস্থান করার আহবান জানান প্রধান অতিথি।