সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে হিজড়া জনগোষ্ঠির মাঝে ঈদসামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হিজড়া জনগোষ্ঠির মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ২.৩০টার দিকে নগরের দিনের আলো হিজড়া সংঘের নিজস্ব কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মনিরা খাতুন।

রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ সাগরিকা, কোষাধ্যক্ষ জুলি এবং সহ-সাধারণ সম্পাদক প্রিয়া রানী। এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে বন্ধু’র পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin