নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে বুধবার দিনব্যাপি জেন্ডার ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ, নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ কিভাবে দূর করা যায় ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের হিসাব রক্ষক মোস্তাক আহম্মেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী অংকিতা ভদ্র, উম্মে খাদিজা, তাসলিম হাসান, তুহিন বিশ্বাস, শফিকুল ইসলাম, নিপা খাতুন ও আসমাউল-উল-হুসনা।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন অত্র প্রকল্পের ফিল্ড অফিসার রায়হানুল হক রায়হান।