রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু

  • প্রকাশ সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এই কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসক জানিয়েছেন, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট এক লাখ চুয়াত্তর হাজার সাতান্ন জন কার্ডধারী পরিবার এই সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টি সহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভুর্তুকি মুল্যের পন্য বিক্রি করা হচ্ছে।

এবারে চারশ আটান্ন টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই ধরনের সাবান দেওয়া হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল দুইশ টাকা, দুই কেজি মসুর ডাল একশ বিশ টাকা এবং এক কেজি চিনি সত্তর টাকা। পঁয়তাল্লিশ টাকা মুল্যের গায়ে মাখা সাবান ও তেইশ টাকা দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে । একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন আবার নাও নিতে পারবেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে। এদিকে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভূর্তুকি মুল্যে চাল বিক্রি করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin