সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর এলজিইডি কার্যালয়ে দুদক’র অভিযান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের দপ্তরে উপস্থিত হয়ে টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। এসময় দুদককে সাম্প্রতিক সময়ের হওয়া কাজের ফাইলপত্র দেখানো হয়। দুই ঘন্টাব্যাপী চলে এই অভিযান।

পরে দুদকের সরকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, টেন্ডার কাজের বিল দেয়ার নামে ঘুষ নেয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘুষের বিষয়ে প্রথমিক তদন্তে প্রমাণ না পাওয়া গেলেও দেখা গেছে যে ঠিাকাদাররা কাজ পায় সেই ঠিকাদার কাজ না করলে অন্য কারও কাছে কাজ বিক্রি করে দেয়া হচ্ছে। এটা অনিয়ম। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, যে কেউ অভিযোগ করতেই পারে। তবে তা তদন্ত করে প্রমাণ করার বিষয়। দুদক তাদের বেশ কিছু ফাইল দেখতে চেয়েছে। তাদেরকে সময় মতো তা দেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin