সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটককৃতরা পাঁচ দিনের রিমান্ডে

  • প্রকাশ সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটককৃ কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। একই সাথে তাদের জামিন নামঞ্জুর করেছে। রোববার দুপুরে মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিংয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। ১৪ ঘণ্টার অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে আটক করে। উদ্ধার করে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, ওয়াকিটকি সেট, জিপিএস, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় ছিল। পরে বোম ডিসপোজাল ইউনিট তা নিস্ক্রিয় করে।

ঐদিন রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। রোববার দুপুরে আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে জামিন না মঞ্জুর করেন আদালত। তবে এনিয়ে কোন মন্তব্য করতে চাননি আসামি পক্ষের আইনজীবীরা।

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচা শফিউল আলম লাট্টুর ছেলে অনিন্দ। তাঁদের বাড়ির সঙ্গে আলাদা একটি একতলা ভবনে ওই কোচিং সেন্টার। মোন্তাসেবুল রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের চাচাতো ভাই। এরআগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মোন্তাসেবুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিলো। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান বলে জানা গেছে।

উল্লেখ্য রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী রবিন (২৮) ও ফয়সালের (৩০) রিমান্ডের জন্য থানা থেকে রোববার দুপুর ২.২০ মিনিটে বোয়ালিয়া মডেল থানা থেকে আসামীদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার তিন আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে। বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin