সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীর নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পবা থানার মোড় হতে র‌্যালি বের কওে পৌর বাজার হয়ে নওহাটা কলেজ মোড় দিয়ে প্রধান সড়ক হয়ে পুণরায় পবা থানার মোড়ে এসে শেষ করেন। র‌্যালি থেকে নেতৃবৃন্দ স্বৈরাচার সরকারের প্রধান খুনি শেখ হাসিনা, রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এমপি, মন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেইসাথে হাসিনাসহ পলাতক সকল নেতাদের ফিরিয়ে আনার আহ্বান জানান।

মঙ্গলবার বিকেলে নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম রব্বানীর সঞ্চালনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মন্ডল, রহমত আলী, সম্রাট, সোহাগ ও আবু সাঈদ।

এছাড়াও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড আহ্বায়ক সাজু, ৯নং ওয়ার্ড আহ্বায়ক সাহাবুল, যুবনেতা ইয়াসির আরাফাত রিয়াদ ও ফজলুল হক বাবুল, মিন্টু ও সাবেক ছাত্র নেতা জনিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই অনুষ্ঠান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পবা-মোহনপুরবাসীর প্রানের নেতা জননেতা এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় এই কর্মসূচী পালিত হয়। মিলন হচ্ছেন পবা-মোহনপুরবাসীসহ রাজশাহী মহানগরের প্রানপ্রিয় নেতা। তাঁরা সবাই তাঁর সাথে ছিলেন এবং থাকবেন বলে উল্লেখ করেন। সেইসাথে এ সময়ে দলে বহিরাগতরা যেন না প্রবেশ করতে পারে এবং যারা দল থেকে বহিস্কার হয়েছেন তারা যেন দলের কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin