নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ষষ্টীতলা নিউমার্কেটে শুক্রবার বাদ আসর এশিয়ান ক্রোকারিজ এর শো-রুম উদ্বোধন করা হয়। এ লক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনী দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কম্পিটউটার ফেয়ার এর সত্ত্বাধিকারী ও এশিয়ান ক্রোকারিজ এর পার্টনার আবু সাঈদ মোহাম্মদ মানিক, বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম, সেলিম রেজা, রাজশাহী নিউমার্কেট কম্পিউটার সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জেম ও সাধারণ সম্পাদক ওলিউল ইসলামসহ অত্র সমিতির অনান্য সদস্য এবং নিউমার্কেট এর অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মানিক বলেন, তারা ন্যায্যমূল্যে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করার নিশ্চয়তা প্রদান করে এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন। ক্রেতা সাধারণকে নিশ্চিন্তে এশিয়ান ক্রোকারিজ এ এসে পছন্দের পন্য ক্রয় করার অনুরোধ করেন তিনি।