রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ১৯ তম ডায়লগ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ১৯তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডয়লেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু. ইতি ইসলাম ও সুলতা হেমরম। এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। সেইসাথে এই প্রকল্পের অগ্রগতি ও অর্জন সমুহ তুলে ধরেন কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্ন। সভায় দাতা সংস্থার মাঠ পরিদর্শন নিয়ে আলোচনা হয়। সেইসাথে সাবমার্শিবল পাম্প এর তার সংযোগ করা হয়েছে বলে জানান হয়। এছাড়াও ছয়জন ভিক্ষুককে পুনর্বাসন করার জন্য চুড়ান্ত করা হয়েছে। যে কোনদিন তাদের হাতে অর্থ প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

প্রধান অতিথি বলেন, ডোনার ভিজিট খুব ভাল হয়েছে। অতি অল্প সময়ে এই প্রকল্পের সাফল্য কম নয়। আগামীতে এ্ প্রকল্প চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin