বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করা হবে: মিনু

  • প্রকাশ সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চার ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোসহ দশ দফা দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেবগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার পতন, জালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং আওয়ামী লীগের জনসভায় বিএনপিকে নিয়ে অশ^ালীন বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত ভকরার কথা বলেন তিনি। সেইসাথে চার ফেব্রুয়ারী সমাবেশে মিছিল সহকারে সময়মত সমাবেশস্থলে আসার জন্য আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin