মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিএফপি’র কর্মকর্তাগণ

  • প্রকাশ সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর সার্বিক অবস্থা যাচাই এবং গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পরিদর্শন করেন সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শনিবার সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রমে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রিফাত জাফরীন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (নিরীক্ষা) শরীফুল ইসলাম এবং পরিদর্শক এনামুল হক।

ডিএফপি সূত্রে জানা গেছে, এটি তাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে প্রকাশিত সংবাদপত্রগুলোর সরকারি নীতিমালা অনুযায়ী পত্রিকা নিয়মিত প্রকাশ হচ্ছে কিনা, সংখ্যা কত, সঠিকভাবে ডিএফপিতে প্রকাশিত সংবাদপত্র পাঠানো হচ্ছে কিনা এবং কর্মীদের বেতন কাঠামো মেনে চলছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা। সেইসাথে সম্পাদকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তিনি।

প্রতিনিধি দলটি শনিবার দিনব্যাপী দৈনিক বার্তা, সোনালী সংবাদ ও সানশাইনসহ রাজশাহীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদপত্রের কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা পত্রিকার অবকাঠামোগত সুবিধা, কর্মরত সাংবাদিকদের সংখ্যা, তাদের নিয়োগপত্র এবং বেতন-ভাতা প্রদানের প্রমাণাদি যাচাই-বাছাই করেন। এছাড়া, পত্রিকার ঘোষিত প্রচারসংখ্যার সঙ্গে বর্তমান ছাপার সংখ্যার সামঞ্জস্য আছে কি না, সেগুলোও খতিয়ে দেখেণ তাঁরা।

পরিদর্শনকালে ডিএফপি পরিচালক রিফাত জাফরীন স্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আমরা চাই, সংবাদপত্রগুলো যেন সব নীতিমালা মেনে প্রকাশিত হয় এবং সাংবাদিকরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।” তিনি আরও উল্লেখ করেন যে, এই পরিদর্শনের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং প্রতিবেদনের ভিত্তিতেই পত্রিকাগুলোর সরকারি বিজ্ঞাপন ও অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

কার্যালয় পরিদর্শনের পূর্বে দৈনিক বার্তা ভবনে এক মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএফপি এর প্রতিনিধিসহ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ এর সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাগণ উপস্থিত।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin