মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর মোন্নাফ’র মোড়ে মারপিটে আহত এক

  • প্রকাশ সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোন্নাফের মোড়ে শুক্রবার বাদ জুম্মা পূর্ব শত্রুতার জেরে বাঁশ দিয়ে এলোপাতারী আঘাত করে আবু হাসান নামে একজনকে নাক ও মুখ থেতলে এবং হাত ভেঙ্গে দিয়েছে। আহত হাসান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে আরএমপি বোয়ালিয়া থানায় আবু হাসান এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেসি বাদি হয়ে একটি অভিযোগ দ্বায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন তার স্বামী আবু হাসান জুম্মার নামাজ আদায় করে বাসায় আসার সময় আনুমানিক ১.৪৫টায় পূর্ব শত্রুতার জের ধরে নুরুজ্জামানের ছেলে রাতুল(৩৩), নুরুজ্জামানের স্ত্রী ফরিদা, ভুলুর ছেলে রানা (৩০) ও নুরুজ্জামান সকলের ঠিকানা মোন্নাফের মোড়, বোয়ালিয়া, রাজশাহী। তারা সকলে এবং অজ্ঞাত আরো ৫-৬জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে সেলিমের দোকানের সামনে বাঁশ দিয়ে আঘাত করে এ অবস্থা করে।

তিনি আরো উল্লেখ করেন বিবাদীদের সাথে ময়লা আবর্জনা নিয়ে তর্কবিতর্ক হয়। এর জেরে এই ঘটনা। মারপিটের সময় আবু হাসান চিৎকার শুরু করলে মুসল্লিরা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। এরপর তারা খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন তার স্বামীকে মেরে তারা ক্ষান্ত হয়নি তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রান নাশের হুকমী দিচ্ছে বিবাদীরা। সেইসাথে হুমকী ধামকী এখনো অব্যাহত রেখেছে তারা। দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin