রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর সকল রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার সন্ধ্যা থেকে রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

এর আগে বিকাল চারটার দিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল প্রশাসন। বৈঠকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে কমিটিতে শ্রম পরিচালকের পক্ষে একজন, মহানগর পুলিশ কমিশনারের পক্ষে একজন, শ্রমিক ফেডারেশনের পক্ষে একজন প্রতিনিধি রাখার সিদ্ধান্ত সভায় উপস্থিত সবাই মেনে নেন।

কমিটিতে বাস মালিক সমিতির পক্ষে একজন প্রতিনিধি রাখার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বাস মালিক সমিতির প্রতিনিধি না রাখার পক্ষে বক্তব্য দিতে গেলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল প্রতিবাদ করেন। এসময় বাস মালিক ও শ্রমিকদের হট্টগোল শুরু হলে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ভন্ডুল হয়ে যায়। বৈঠক থেকে বাস টার্মিনালে ফিরে গিয়ে শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin