বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর সাবেক এমপি কালাম কারাগারে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালত থেকে বের করা হলে বিক্ষুব্ধ জনতার একজন সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। তবে হেলমেট পরা থাকায় রক্ষা পান কালাম। এ সময় পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নেয়।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ বলেন, বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে বাগমারা থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচটি মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে সব মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ আগে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর মেয়রের পদ ছেড়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে স্ত্রী খন্দকার শাইলা পারভীনকে পৌরসভার মেয়র করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin