নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বড়বনগ্রাম শেখপাড়ায় অবস্থিত সুলতান সরকার মেমোরিয়াল স্কুলে টাইফয়েড ভ্যাকসিন প্রদান উদ্বোধন ও বৃক্ষরোপন করা হয়। বহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনীতে তিনি বলেন, টাইফয়েড অনেকটাই জটিল রোগ। এটা হলে শিশুসহ বড়দেরও দুর্বল করে ফলে। এজন্য এই রোগ থেকে বাঁচতে সরকার যে উদ্যোগ গ্রহন করেছেন তা প্রশংসনীয়। তিনি সকল শিশুকে দ্বিধা না করে এই ভ্যাকসিন দেয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানান। পরে তিনি অত্র বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে পরিচালক ফারুক হোসেন, অধ্যক্ষ জি.এম মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ, সহকারী শিক্ষক এরফান আলী, আব্দুর রাজ্জাক, জান্নাতুল ফেরদৌস, মাহফুজা খাতুন, কনেকা, মাহবুদা আক্তার, সাবরিন সান্তা ও ইলিয়াস নাঈম, কম্পিউটার অপারেটর কোরবান আলী ও অফিস সহকারী হাসেম আলীসহ সকল শিক্ষার্থীবৃন্দ।