নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হড়গ্রাম নিউমার্কেট থেকে তহমিনা নামে একজন নারী পকেটমারকে আটক করেছে জনতা। পরে রাজপাড়া থানা পুলিশকে ডেকে জনগণ ঐ পকেটমারকে তাদের হাতে তুলে দেয়। প্রথমে তহমিনা বার বার তার নাম ও ঠিকানা সঠিকভাবে বলছিলোনা। পরে বিভিন্ন সোর্স থেকে জানা গেছে তহমিনা মোল্লাপাড়া বোর্ডঘর এলাকার সাকের আলীর স্ত্রী। পুলিশও তাকে দেখেই চিনতে পারেন। তহমিনার অনেক বড় বাড়ি ও দোকানপাটও রয়েছে বলে জানান ঐ পুলিশ। জনগণ বলেন, তহমিনাদের একটি বড় চক্র এই কাজে বাজারে আছে।
তহমিনা ঈদের মার্কেটে ভিড়ের মধ্যে বেশ কয়েকদিন থেকে নাকী পকেট মারছেন। বাজার করতে আসা নারীদের ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে টাকা তুলে নিয়ে পালিয়ে গেছেন। এমনটা অত্র মার্টেকের মায়ের দোয়া ফ্যাশন এর স্বত্বাধিকারী জানান। তার সিসি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে বলে দেখান তিনি। তিনি তার সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ পুলিশ , সাংবাদিক ও জনগণের সামনে তুলে ধরেন।
অত্র মার্কেটে বাজার করতে আসা বিউটি বলেন, তিনি এই মার্কেটের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে একটি দোকানে যান। কেনাকাটা করার সময়ে দেখেন তার ভ্যানিটিব্যাগ খালি। তার ব্যাগে আট হাজার টাকা ছিলো। সাথে সাথে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি ঐ পকেটমার নারীকে সনাক্ত করেন। এছাড়াও বাজার করতে আসা খাদিজা সহ আরো কয়েকজন নারী বলেন, তাদেরও টাকা ঐ পকেটমার চুরি করে নিয়েছে। কেউ বলেন, দুই হাজার পাঁচশত টাকা, আবার কেউ বলেন, ছয় হাজারা টাকা, আবার কেউ বলেন, পাঁচ হাজার টাকা।
পরে জনগণ পুলিশকে ফোন করলে রাজপাড়া থানা পুলিশ গিয়ে ঐ পকেটমার নারীকে আটক করে থানায় নিয়ে যান। আইনী প্রক্রিয়া শেষে ঐ নারীকে কোর্টে পঠিানো হবে বলে জানান রাজপাড়া থানা কর্তৃপক্ষ। এদিকে অত্র মার্কেটের আহ্বায়ক হাজী শহিদ বলেন, মার্কেটে যেন আর এমন ঘটনা না ঘটে সে জন্য প্রতিনিয়ত মাইকিং করে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।