মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর ১৫ জন মৃত ও স্থায়ীভাবে অক্ষম কর্মচারীরা পেল ১ কোটি ১২ লাখ টাকার অনুদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সরকারি চাকরিরত অবস্থায় মৃত ও স্থায়ী অক্ষম ১৫ জন কর্মচারীদের ১ কোটি ১২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে এসব অনুদানের চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আরএমপি উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন ও সহকারী কমিশনার (সাধারণ শাখা) অভিজিত সরকারসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এসময় মৃত ও স্থায়ীভাবে অক্ষম কর্মচারীদের প্রতি সমবেদনা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তাদের কষ্টের কথা চিন্তা করেই দ্রুত সময়ের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হলো। এই চেক সেই অসহায় পরিবারের সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে লাগবে। তাই এটি প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানা তিনি।

উল্লেখ্য, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে ২০২০ নীতিমালা অনুযায়ী প্রত্যেককে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এরই অংশ হিসেবে রাজশাহীতে মৃত ১৩ জন কর্মচারীর প্রত্যেক পরিবারকে ৮ লাখ করে এবং ২ জন পরিবারকে ৪ লাখ করে মোট ১ কোটি ১২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin