মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাত ১২ টার মধ্যে সকল বর্জ্য অপসারণ হবে ঃ মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে নগরীর ঐতিহ্য চত্বর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, কোরবানির পশু জবেহকরণের জন্য সিটি কর্পোরেশন থেকে ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত স্থানের বাইরেও বিভিন্ন জায়গায় পশু কোরবানি দিয়েছেন নাগরিকরা। তবে সেসব জায়গা নিজ থেকে পরিস্কার করেছেন তারা। এজন্য নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।

মেয়র আরো বলেন, কোরবানির বর্জ্য ৫৮টি স্থানে সংগ্রহ করে রাখা হয়েছিল। সেখান থেকে অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রাত ১২টার মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। পশু কোরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

তিনি আরো বলেন, নগরীর বর্জ্য ব্যস্থাপনা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১১টি এসটিএস নির্মাণ করা হয়েছে। আরো ৭টি এসটিএস নির্মাণাধীন রয়েছে।

উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮টি ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্নকর্মী নিয়োজিত রয়েছে। রোববার দুপুর থেকে ওয়ার্ড পর্যায় থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত এসটিএস সমূহসহ ৫৮টি স্থানে রাখা হয়। বিকেলে এসটিএস সহ নির্ধারিত স্থানসমূহ থেকে বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin