সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবি ছাত্রদলের সভাপতি রাহি,সাধারণ সম্পাদক জহুরুল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন।

আগামী সাত দিনের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরের জমা দেয়ার নির্দেশান প্রদান করা হয়। এছাড়া সম্মেলনের মাধ্যমে আগামী ১৫দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল হল কমিটি গঠনের নির্দেশনা প্রদান এবং সকল হল কমিটি গঠনের মাধ্যমে বারি ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে বলে কেন্দ্র নির্দেশনা প্রদান করেন।

এদিকে কমিটি গঠন হওয়ায় রাবি ছাত্রদলের সকল সদস্যরা অত্যান্ত খুশি। তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানান। সেইসাথে আগামীকাল বুধবার আনন্দ মিছিল করবেন বলে জানান নয়া সভাপতি সুলতান আহমেদ রাহী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin