সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবি নির্বাচন বিষয়ে বিএনপি’র প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পরে আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয় সেজন্য রাজশাহী মহানগর সাবেক বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলীসহ ৩০টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন। এই নির্বাচন যেকোন মূল্যে সুষ্ঠু হতে। এজন্য রাজশাহী মহানগর বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। তিনি প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দদের রাবি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এর আশে পাশে থাকার আহ্বান জানান।

সভার সভাপতি এরশাদ আলী ঈশা বলেন, দীর্ঘ ৩৫ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ন। ডাকসু, জাকসু যে ভাবে নির্বাচন হয়েছে, সেভাবে নির্বাচন যেন হতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকা এবং প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে জামায়াতসহ নাম সর্বোস্ব কয়েকটি দল। একটি দলের নাকী জনপ্রিয়তা এতই বেড়েছে যে তারা সংসদে চলেই গেছে। ঐ দলই আবার পিআর পদ্ধতি নিয়ে মাঠে নেমেছে। এতই যদি জনপ্রিয়তা হয় তাহলে নির্বাচন করতে ভয় কিসের বলে জানান তিনি।

তিনি বলেন, কোন ষড়যন্ত্রই বাংলাদেশে এবার কাজে আসবেনা। যথা সময়ে নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মী এবং সমর্থকদের মাঠে ও পাড়া মহল্লায় কাজ করার আহ্বান জানান তিনি। শেষে রাবি প্রশাসনের সকল নিষেধাজ্ঞা ও নিয়ম-কানুন মেনে চলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin