মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাবি প্রমিলা ফুটবল টর্নামেন্টের উদ্বোধন, রাবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম করা হবে: তাবিথ আউয়াল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে গণতন্ত্রের নেত্রী, নারীর শক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ডেমোক্রেসি ফর অল উইমেন আন্তঃহল এই ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

এ সময়ে তিনি বলেন, আগস্ট মাস শুধু একজন ব্যক্তির জন্মদিন না। জন্মদিনের পাশাপাশি আমরা একজন আপোষহীন নেত্রী পেয়েছি। আমরা শিখেছি দুর্নীতির সাথে কোন আপস নয়। বতর্মানে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের নারী দলের জন্য বিশ্বে বাংলাদেশের ফুটবলকে চেনে। এই সবকিছু সম্ভব হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। নারী উন্নয়ন ও নারী শিক্ষা অনেক আগেই বেগম জিয়া অবৈতনিক করে দিয়েছিলেন। বিএনপি নারী সমাজকে দমিয়ে কিংবা পিছিয়ে রাখতে চায়না। এটা হচ্ছে বিএনপির ভিশন। রাজশাহী বিশ্ববিদ্যায় আগামীতে আরো ক্ষ্যাতিমান নারী খেলোয়ার তৈরী হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাজশাহী জেলা থেকে অনেক তারকা খেলোয়ার পাবেন। পাশপাশি প্রশিক্ষণ এবং কাঠামো তৈরী করে দেবেন। বিএনপি’র ৩১ দফা আছে। শিক্ষার সাথে ক্রীড়াকে চর্চা করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্রীড়াকে ব্যবহার করবেন। কারণ খেলার মাধ্যমে ভালো স্বাস্থ্য এবং ভালো সমাজ গঠন এবং ভালো ব্যক্তি তৈরী করা সম্ভব। নারী দলের প্রস্তুতির জন্য অনেক এগিয়ে গেছেন। ২০দলও কোয়ালিফাই করেছে। ক্যালেন্ডার তৈরী হয়েছে।

তিনি বলেন, ফুটবল বৃহত্তর পরিবার। অনেক খেলা চলমান রয়েছে। আগের রেকর্ড ভঙ্গ করেছে। রাবিতে নারীদের জন্য খোলার আয়োজন করায় ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের এই স্টেডিয়াম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুমোদন দিয়ে গিয়েছিলেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে খেলার জন্য স্টেডিয়াম হবে বলে ঘোষনা দেন তিনি। শেষে বেগম খালেদা জিয়া হল ও বেগম রোকেয়া হলের মধ্যে খেলার উদ্বোধন করেন। সেইসাথে খেলোয়ারদের সাথে পরিচিত হন। বক্তব্যের পুর্বে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উল্লেখ্য খেলায় মোট ছয়টি হল অংশ গ্রহন করছে। হলগুলো হলো বেগম খালেদা জিয়া হ, বেগম রোকেয়া হল, মুন্নুজান হল, তাপসী রাবেয়া হল, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হল। আগামী ২৬ আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় বেগম খালেদা জিয়া হলকে বেগম রোকেয়া হল ৬-০গোলে হারায়।

রাজশাহী বিশ্ববিদ্যারয় ছাত্রদল শাখার সভাপতি সুলতার আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক বসম্পাদক আমান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালান বিপ্লব, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিরুল ইসলাম, জিয়া পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব এর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বাবু ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রশিদ, মহিলা দল কেন্দ্রীয় কিমিটর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ রাবি ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিটি ছাত্রী হলের প্রভোষ্টগণ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin