রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময়ে তিনি জেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের লাইব্রেরি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি লাইব্রেরির উন্নয়ন ও জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাহফুজুর রহমান রিটন। জেলা পরিষদ প্রশাসক রিটনকে স্বাগতম ও শুভেচ্ছা জানান। সেইসাথে তাদের মধ্যে কুশল বিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে রাজশাহীর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মান আরও উন্নত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উভয় প্রশাসক রাজশাহীর উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মাকর্তা উম্মে ফাতিমা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin