শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাসিক মেয়র লিটনের রোগমুক্তির কামনায় ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর ডাঁশমারী বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য জাহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin