নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার নগর ভবনে সাক্ষাৎকালে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পক্ষে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর সভাপতি এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক রূপালী দেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময় ও স্বদেশ প্রতিদিন এর রাজশাহী প্রতিনিধি আল আমিন, দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী প্রতিনিধি সাগর নোমানী, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার রাজশাহী প্রতিনিধি ওদুদজ্জামান সুবাস, সদস্য রাকিব, রিদয়, হিরা, টিটু ও আদিল।