নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। বুধবার দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ আলমগীর দেওয়ান, প্রচার সম্পাদক আকতার জামান, সদস্য ফুলনাহার, শারমিন ও আলতাফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মাননা প্রদান কালে অত্র সোসাইটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেয়র সর্বদা এই সংগঠনের সাথে আছেন। তিনি বিগতহ করোনাকালে তাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। এছাড়াও ঈদ বোনাসও প্রদান করেছেন। আগামীতেও এই ধরনের সহায়তা যেন অব্যাহত থাকে এবং তাদের সোসাইটিভূক্ত সকল বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনতে সহায়তা করার জন্য অনুরোধ করেন তিনি।
মেয়র তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাঁর পক্ষ থেকে সহায়তা অব্যাহত এবং কিন্ডারগার্টেন পরিচালনায় যেন কোন সমস্যা না তারজন্য তিনি পূর্বের ন্যায় সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।