নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদ ডাবলু সরকার। সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু। সঞ্চালনা করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, মুনজুর হাসান মিঠু, আলতাব হোসেন আলতু, যুগ্ম সম্পাদক আলম আলী চৌধুরী রন্টু, সাংগঠনিক সম্পাদক আলাল পারভেজ লুলু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, সদস্য আবুল কাশেম মিলন ও ২০ বোয়ালিয়া (পূর্ব) থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পলি নাসরিন।
এছাড়াও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের এর অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে ২০ নং ওয়ার্ডে সভাপতি এহসানুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, ২২ নং ওয়ার্ডের সভাপতি শংকর ঘোষ, সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু, ২৩ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি, ২৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।