নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীকে স্বরণীয় করে রাখতে বৃহস্পতিবার টিসিবি এর কার্ড বিতরণ করেন রাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। সরকার কর্তৃক নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় নির্ধারিত পণ্য সামগ্রী ক্রয়ের (টিসিবি) লক্ষে অত্র ওয়ার্ডের জনগণের মধ্যে এই কার্ড বিতরণ করেন তিনি।
প্রথম ধাপে ৮৪৪ জনের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে । এই কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের জনগণ চিনি, তেল, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর ক্রয় করতে পারবেন বলে জানান কাউন্সিলর কামাল হোসেন। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে। তাঁর ওয়ার্ডে ৩টি ধাপে মোট ২৫০০টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। প্রথম ধাপে কার্ড পাওয়া পরিবার আগামী ২০ তারিখ টিসিবি পণ্য ক্রয় করতে পারবেন বলে জানান কাউন্সিলর।