সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাসিক ৩০নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়াপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রোববার বিকেলে রাসিক ৩০নং ওয়ার্ডের বুধপাড়া এলাকায় অত্র ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে বিএনপি পরিবারসহ অন্যান্য পরিবারের দুঃস্থ ও অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তাঁর ঘোষনার মধ্যে দিয়ে জাতী যুদ্ধে ঝাপিয়ে পরে মাত্র নয় মাসে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। মেজর জিয়া সে সময়ে সরাসরি বিভিন্ন সেক্টারে যুদ্ধের নেতৃত্ব দেন এবং যুদ্ধ করেন। এরপর এক সময়ে তিনি যুদ্ধ বিধস্ত দেশের হাল ধরেন।

তিনি আরো বলেন, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে নানামূখি কর্মসূচী তিনি গ্রহন করেন। সে সময়ে তিনি ঊনিশ দফা প্রদান করেন। এরমধ্যে খাল খনন কর্মসূচী ছিলো অন্যতম। এই খাল খননের মধ্যে দিয়ে দেশে কৃষিতে বিপ্লব ঘটান তিনি। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহিন দেশকে একটি উচ্চ মর্যাদায় আসিন করেন। তাঁর মৃত্যুও পর তাঁরই যোগ্য উত্তস্বরী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। এক সময় তিনি দেশেরও হাল ধরেন। বেগম জিয়া গণতন্ত্র পুণরুদ্ধার থেকে শুরু করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জণ্য কাজ করে গেছেন।

প্রধান অতিথি বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিনা কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটক করে জেলে পাঠান। সেখানে তাঁকে অমানবিকভাবে রাখা হয়। অসুস্থ হলেও তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি পলায়নকৃত হায়না সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা। ৫ আগস্টের পরে বেগম জিয়া লন্ডনে যান চিকিৎসার জন্য।

বর্তমানে তিনি তাঁর ছেলে আগামীর রাষ্ট নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। সেখান থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। অতি দ্রুত চিকিৎসা শেষে তিনি ও তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশা প্রদান করেন তিনি। বক্তব্য শেষে তিনি এবং উপস্থিত অতিথিবৃন্দ ঈদ সামগ্রী প্রদান করেন। এরপূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা। রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সোলায়মান এর সভাপতিত্বে এবং রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. হাবিবুর রহমান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিরুল ইসলাম। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin