মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাসিক ৯নং বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বুধবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র ওয়ার্ডের দরগার মোড় থেকে নেতৃবৃন্দ মিছিল বের নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন। জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

৯নং ওয়ার্ড নেতা মেরিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সমুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান সোহেল, পারভেজ, সুলতান ও সজিব, ছাত্রনেতা অন্তর ও মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ডেইজিসহ অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ হটাও হাসিনা বাঁচাও দেশ বলে বক্তব্য শুরু করেন। তারা বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ শ্রীলংকার মত হতে সময় লাগবেনা। বর্তমানে যে অবস্থা বাজারে চলছে তাতে টিকে থাকা দায় হয়ে পড়েছে বলে জানান তারা। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহন করার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin