বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রিটনকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশ সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। রিটন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নির্বাচিত সাবেক জিএস ও নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে অতিতে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুবদলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগী সহ-সভাপতি নির্বাচিত করায় রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মূর্তুজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, যেভাবে মাহফুজুর রহমান রিটন অতীতে অত্যন্ত সাংগঠনিক দক্ষতা ও সফলতার সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও কর্মসূচী গুলোতে ছাত্রদলকে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন ঠিক তারই ধারাবাহিকতায় যুবদলের স্থানীয় সহ কেন্দ্রীয় নেতৃত্বে তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যাক্ত করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin