শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা রাজশাহীর সাগর পাড়ায় উদ্বোধন করা হলো মেহজিন এর দ্বিতীয় শো-রুম

রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার বিভাগের সামনে শিক্ষা ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. বদিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিএমই বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক মিন্টু আলী, সহকারী অধ্যাপক জাহিদুল হক সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

‎সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. বদিউল ইসলাম বলেন, একসময় সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী সংকটের কারণে দেশের শিল্পকারখানাগুলো কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছিল না। আমাদের বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎তিনি আরও বলেন, এ পর্যায়ে পৌঁছাতে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এ যাত্রায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি নানাভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

‎বর্তমানে ৩ জন অধ্যাপকসহ মোট ১৯ জন শিক্ষক, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ১০টি ল্যাবরেটরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শীতাতপনিয়ন্ত্রিত ক্লাসরুম নিয়ে বিভাগটি এগিয়ে চলেছে। ‎প্রতিষ্ঠার ১৬ বছরে বিভাগটি তৈরি করেছে শত-শত প্রকৌশলী। যারা দেশের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমণ্ডলে অবদান রাখে চলেছে। শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অধ্যায়ন শেষ করে দেশের শিল্পখাত ও অর্থনীতিতে অবদান রাখছেন।

যুগের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে বাড়ছে সিরামিক শিল্পের চাহিদা। গৃহস্থালি তৈজসপত্র থেকে শুরু করে নির্মাণশিল্প, ইলেকট্রনিক্স, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশযান সব ক্ষেত্রেই বাড়ছে সিরামিক শিল্পের ব্যবহার। চাহিদা অনুযায়ী দক্ষ সিরামিক প্রকৌশলী তৈরির লক্ষ্যে ২০১০ সালের ২৩ এপ্রিল রুয়েটে প্রতিষ্ঠা করা হয় সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin