মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রুয়েটে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৯। বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থাপত্য বিভাগের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্থাপত্য বিভাগের সামনে এসে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১১ টায় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর।
বর্ষবরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল আওয়াল, আর্কিটেকচার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস.এম. জহুরুল ইসলাম, এমটিই বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাস, উপ পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতির সদস্য নাজিম উদ্দিন আহাম্মদ, ও ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপুসহ অন্যান্যরা।
প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোষ্ট, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বর্ষবরণ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় রুয়েট ক্যাম্পাস।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin