রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ হোটেল হলিডে ইন ঢাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। এতে সোসাইটির ভাইস চেয়ারম্যান, ট্রেজারার, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা অংশগ্রহণ করেন।

সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জেলা ও সিটি ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin