বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে অসহায়, দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার নগর ভবনের গ্রীনপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার আনুষ্ঠানিকভাবে দুইশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে লংকাবাংলা ফাউন্ডেশনের দেওয়া মোট তিন হাজার কম্বল বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনুভূত হচ্ছে। এটি আরও বেশকিছু দিন অব্যাহত থাকবে। প্রবল শীতপ্রবণ এলাকা রাজশাহীর শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় লংকাবাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এরআগে লংকাবাংলা ফাউন্ডেশন রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছে। আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতার জন্য মাননীয় মেয়রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স মোস্তফা কামাল এফসিএ, এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান এনায়েতুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্স এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন এফসিএ, ব্র্যাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন প্রধান রাজিউদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাজশাহী শাখা প্রধান মহিবুল হাসান সজল ও এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান এনায়েতুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শেষে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে মেয়রকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। এ সময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin