সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে আওয়ামী লীগের আব্দুল আওয়াল শামীমের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম। বুধবার দুপুরে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাফুজুল আলম লোটন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব এ.এইচ.এম আশিকুজ্জামান শাওন ও মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin