সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ জিয়া স্মৃতি সংসদ, রাজশাহী মহানগর ও জেলা শাখার আয়োজনে বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। রোববার বাদ আসর নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, রাজশাহী মহানগরের আহ্বায়ক আব্দুস সাত্তার।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মৃদুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সদস্য তাজমুল তান টুটুল, সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, যুবদল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম ও জেলা মহিল্ াদলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। এছাড়াও শহীদ জিয়া স্মৃতি সংসদ, রাজশাহী মহানগর ও জেলা শাখা, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে দেশ গঠনে তাঁর অবদানের কথা উল্লেখ করেন। পরে দোয়া মোনাজাত করা হয়। সব শেষে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin