শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল ১০ টায় সংস্থার উদ্যোগে মোহনপুর উপজেলা চত্ব¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় নিবার্হী পরিচালকসহ প্রধান কার্যালয়ের স্টাফদের সমন্বয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, গীতা পাঠ, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর দিবস সম্পর্কিত আলোচনা এবং সবশেষে কালচারাল স্কুল ও সংস্থার স্টাফদের সমন্বয়ে বঙ্গবন্ধু কেন্দ্রিক গান, দেশের গান ও নাচ এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইডিএফ এর নির্বাহী পরিচালকের সহধর্মিনি হোসনে আরা আলম, আইডিএফ এর রাজশাহী অঞ্চলের জোনাল ম্যানেজার বিজন কুমার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়কারী মাহবুব হোসেন, সমন্বয়কারী হাসিবুর রহমান, সমন্বয়কারী রনজিৎ কুন্ডু এবং সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগ এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে স্টাফ, শিক্ষাথী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin