বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শাপলা’র বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উদযাপন করা হয়। এ উপলক্ষে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক এর নেতৃত্বে সকল স্টাফদের সমন্বয়ে র‌্যালি নিয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কাল ১০ টায় শাপলা সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) কনফারেন্স হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাতীয় সংগীত পরিবেশনের পর বঙ্গবন্ধুর জীবন ও শিশু দিবস সম্পর্কে আলোচনা করা হয়। এরপর কালচারাল স্কুল ও সংস্থার স্টাফদের সমন্বয়ে বঙ্গবন্ধু কেন্দ্রিক গান, দেশের গান ও নাচ পরিবেশন করা হয়।

শাপলা সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ার রেজা খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এছাড়াও অত্র সংস্থার সহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী মাহবুব হোসেন, সমন্বয়কারী হাসিবুর রহমান, সমন্বয়কারী রনজিৎ কুন্ডু এবং সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগ এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin