নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্রদলের শান্তিপুর্ন মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলিবর্ষন ও সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরীর শাহমুখদম থানা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন শাহমুখদম থানা ছাত্রদলের আহবায়ক, মেহেদী হাসান ডলার, প্রধান বক্তা ছিলেন চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক, আবুল কালাম আজাদ তপন।
পরিচালনায় ছিলেন শাহমুখদম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল। আরো উপস্থিত ছিলেন শাহমুখদম ও চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী।