নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালিত হয়। রাজশাহীর শালবাগান বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিএনপি নেতা আব্দুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম্ আহ্বায়ক রাসেল বাবু, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম বকুল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রাবেক, ময়েন উদ্দিন, রোকনুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন ও ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান ডলার। এছাড়াও অত্র থানার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।