সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শিক্ষানগরীর পাশাপাশি রাজশাহীকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলা হবে :মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত অনেক আগে থেকেই। ক্রীড়াতেও পিছিয়ে ছিলোনা রাজশাহী। রাজশাহী থেকে ভালমানের খেলোয়ার তৈরী হতো। তারা জাতীয় পর্যায়ে খেলতো। ফুটবল, হকি ও ক্রীকেটে রাজশাহীতে আন্তর্জাতিক মানের খেলোয়ার ছিলো। কিন্তু সময়ে ব্যাবধানে এর ভাটা পড়েছে। পতিত সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলা হয়েছে।

আগামী এ অবস্থা থেকে আবার উত্তোরণ করা হবে। ক্রীড়াতে বিশেষ নজর দেয় বলে শুক্রবার সন্ধ্যার দিকে ৪নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

তিনি আরো বলেন চলতি মাসের শেষ দিকে শহীদ জিয়াউর রহমানের ‘প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের জন্য গত ২০২৪ এ যারা আহত ও নিহত হয়েছেন তাদের ও তাদের পরিবারকে সহযোগিতার আওয়তায় আনা হবে। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

রাজশাহী মহানগীর বলুনপুর ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোহা. রকিব উদ্দীন টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও রাজপাড়া থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব রুবেল। সহযোগিতায় ছিলেন মইনুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা মিল্টন মিলন হোসেন।

উল্লেখ্য অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল স্মৃতি সংঘ ২-৩ গোলে নবীন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin