সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin