বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

শীতে পায়ের ব্যথায় ঘরোয়া কিছু টিপস

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৭০ বার দেখা হয়েছে
Middle-aged woman suffering from pain in leg at home, closeup. Physical injury concept. Ankle pain, painful point.

 

নিজস্ব প্রতিবেদক: এই শীতের সময়ে শারীরিক নানা সমস্যা দেখা দেয়, যার অন্যতম হচ্ছে পায়ে ব্যথা। এটি শীতের সময় খুবই কমন একটি সমস্যা। অসহ্য পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপায় জেনে নিলে এই সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকা যায়।
যেমন: আধা কাপ বেকিং সোডা দুই লিটার গরম পানিতে মিশিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে বসে থাকুন। বেকিং সোডায় প্রদাহ বিরোধী বিভিন্ন উপাদান রয়েছে যা পা ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে।

নারকেল তেল নিন ২ টেবিল চামচ সঙ্গে কয়েক ফোঁটা যেকোনো অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যথার স্থানে আঙুল দিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করুন। কয়েক দিন টানা করলে ব্যথা কমে যাবে। কারণ এই তেল পায়ের জীবাণু দূর করে সংক্রমণ মুক্ত রাখে। শীতে ময়েশ্চারাইজারের কাজও করে।

ব্যথার স্থানে একটি হট ওয়াটার বোতল রাখুন ৫-১০ মিনিটের জন্য। রক্ত চলাচল বাড়িয়ে গরম পানি ব্যথা সারাতে খুব ভালো কাজ করে।

শীতে ঠাণ্ডা থেকে পায়ে ব্যথা হতে পারে। এজন্য ঠাণ্ডা লাগানো যাবে না। ভারি পোশাক পরুন, পায়ে মোজা পরতে পারেন। ব্যথা যদি খুব বেশি হয় অথবা কয়েক দিনেও না কমে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin