নিজস্ব প্রতিবেদক: শ্রমিকরাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। কারন তাদের হাতে ঘোরে সকল কলকারখানার চাকা। আর এই চাকা যতই ঘুড়বে ততই বাড়ে দেশের র্যামিডেন্স। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীর পবা নওহাটা পৌর বাজারা এলাকায় পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিরি আরো বলেন, এই দিনে আমেরিকার শিকাগো শহরে কর্মঘন্টা কমানো এবং ন্যায্য দাবী আদায়ের জন্য ১৮৮৬সালে আন্দোলন শুরু করলে আইন শৃংখলাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শ্রমিকদের হত্যা করে। নির্যাতন ও হত্যা করেও সে সময়ে এই আন্দোলন থামাতে না পেরে শ্রমিকদের দাবী মেনে নিতে সরকার বাধ্য হয়। সেই থেকে এই দিনটিকে শ্রমিকরা যথাযথভাবে বিশ্বব্যাপি পালন করে আসছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে প্রতিটি শ্রমিকের ন্যায্য মজুরী প্রদানের জন্য মজুরী ক্রয়কারীদের আহ্বান জানান তিনি।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও বিএনপি’র সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা মনির হোসেন ও উপদেষ্টা খোরশেদ আলম মনা।
নওহাটা পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মামুস পারবেজ এর উপস্থাপনায় অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কুদ্দুস আলী ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহিন আলম, প্রচার সম্পাদক সুমন আলী ও কার্য নির্বাহী সদস্য হাসান মোল্লা। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও অত্র সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।