বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

সবাই মিলে রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে, আরডিএ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনীতে: সুইট

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহীকে আরও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে আরডিএ। এ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘমেয়াদে এ কর্মসূচির সুফল রাজশাহীবাসী ভোগ করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় তারা আরডিএ পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন। আগেও গাছ রোপন করা হয়েছে, আবারও নতুন উদ্যমে গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করা হবে। ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া রাজশাহীর মানুষ ভোগ করবে বলে উল্লেখ করেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করেছি চেয়ারম্যান আরো বলেন, নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, নগরীকে সুন্দরভাবে সাজাতে যা প্রয়োজন তিনি তা করবেন। কোনভাবেই অপরিকল্পিতভাবে আর নগরায়ন করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন রাজশাহী জেলা শাখার সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এনামুল হক এম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin