সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্র ও তাদের অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, সুবজ বিপ্লবের মধ্যে দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে। আর লক্ষে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির যে আন্দোলন শুরু হয়েছে, তিনি এটাকে আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর অক্সিজেন গ্রহণ করে। সেটার জন্য প্রয়োজন বৃক্ষ। এটা নিয়ন্ত্রণ করে গাছ পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই ভারসাম্য রক্ষায় চেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে বৃক্ষরোপণ ছিলো অন্যতম। কারন যুদ্ধ বিধস্ত দেশকে গড়ে তুলতে এবং সবুজে ঘিওে ফেলতে তিনি কাজ করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট শুধু দেশে নয় সৌদি আরবেও তিনি বৃক্ষরোপন করেছিলেন। সেইপথে সবাইকে হাটতে হবে। বাড়ির আঙ্গিনায় এবং পতিত স্থানে সবাইকে বৃক্ষরোপন করার পরামর্শ দেন তিনি। সেইসাথে অন্তত প্রতিজনকে তিনটি করে গাছ লাগানোর কথা বলেন। আর এই কাজটি শুরু করেছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে বলে উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির আলহাজ্ব মাওলানা সাদেকুল আলম। কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ ও উপহার হিসেবে প্রদান করা হয়।

এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একদিকে সাদকায়ে জারিয়া, অন্যদিকে বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। মানুষ মানুষের শত্রু হয়, একে অপরের ক্ষতি করে। কিন্তু গাছ কখনো আমাদের ক্ষতি করে না। বরং নীরবে-নিভৃতে ছায়া হয়ে পাশে থাকে, ফল দেয়, আরও অনেক উপকার করে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। সেজন্য আপনারা গাছকে ভালবাসবেন, বৃক্ষরোপণ করবেন, গাছের প্রতি দয়াশীল হবেন। এতে বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা।

কর্মসূচিতে মোহনপুর উপজেলা বিএনপি নেতা কাজিম উদ্দিন, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক, হাফেজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির সফলতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাইনুল ইসলাম বেলালী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin