সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিবসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে আজ শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির ্আয়োজনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করনে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন। যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহিদুল্লাহ, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

আরো বক্তব্য রাখেন শ্রমিক দলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর তারেক বীন খালেদ, জাসাস সভাপতি এ্যাডভোকেট রজব আলী, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। কোরআন দেলওয়াত করেন শাহ্ মখ্দুম থানা যুবদলের আহবায়ক নাসিম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin