বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়মের প্রতিবাদে রাবি শিক্ষকের অনশন

  • প্রকাশ সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলাসহ সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে অনশন করেছেন রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে দিনব্যাপী এই অনশন শুরু করেন তিনি। বিকেল ৫টা পর্যন্ত এই অনশন করবেন বলে জানান তিনি।

অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, রামেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। দেশের সরকারি হাসপাতালে অসহায় অবস্থায় মানুষ চিকিৎসা নিতে যায়। কিন্তু এখানে রোগী ও স্বজনরা চিকিৎসার নামে বিভিন্নভাবে অনিয়ম, অবহেলা ও অশোভন আচরণের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি এসবে প্রতিবাদ করলে নানা হুমকি-ধমকি, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতে হয়। যা মোটেও কাম্য নয়। তাই দ্রুত এসব জায়গায় সরকারের সজাগ দৃষ্টি দিতে হবে এবং এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

এর আগে, গত ২৩ অক্টোবর রাত আটটার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ার নামে এক শিক্ষার্থী। দ্রুত তাকে রামেক হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। তবে হাসপাতাল সংশ্লিষ্টদের ‘চিকিৎসা অবহেলার’ কারণে শাহরিয়ারের মৃত্যু হওয়ার অভিযোগ তুলে মেডিকেল সংশ্লিষ্টদের সাথে বিতর্কে জড়ান রাবি শিক্ষার্থীরা।

এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হাসপাতাল পরিচালকের নির্দেশে নিহত শাহরিয়ারের সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ধারলো ছুরি-কাচি দিয়ে বর্বরোচিত হামলা চালান হাসপাতালের স্টাফ, ইন্টার্ন ও সংশ্লিষ্টরা। এতে বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন শিক্ষার্থীর গুরুতর আহত হয়। এই ঘটনার বিচার চেয়ে উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin